বর্তমানে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। এই সেমিস্টার সিস্টেমে শিক্ষা বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা কি ও কিভাবে পড়বে সে বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন (WB HS Education Suggestion)-এর মধ্যে উল্লেখ করা হলো।
উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন | WB HS Education Suggestion
বর্তমানে উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার জন্য প্রতি ছয় মাস অন্তর পরীক্ষা হয়। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে মোট চারটি সেমিস্টার রয়েছে। প্রথম এবং তৃতীয় সেমিস্টার মাল্টিপেল চয়েজ কোশ্চেন ভিত্তিক পরীক্ষা হলেও দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে বড় কোশ্চেন বা রচনাধর্মী কোশ্চেন থাকে। তাই ভালো নাম্বার পেতে হলে পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিতে হয়।
এখানে উচ্চমাধ্যমিকে বিশেষ করে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান (WB HS Education Suggestion) বিষয়ে সিলেবাস কি আছে? কি ধরনের প্রশ্ন হয়? বা কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং এর জন্য কোন বই উপযুক্ত তাই এখানে আলোচনা করা হলো।
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন
চতুর্থ সেমিস্টার (নতুন সিলেবাস) দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান
| শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টার নতুন সিলেবাস |
| Group – C (20 Marks) শিখন ও সুস্থতা (Psychology of Learning & Wellbeing) |
| ✤ Unit – I: শিখন ও শিখন প্রক্রিয়া শিখন (Learning): অর্থ, বৈশিষ্ট্য এবং শিখনে প্রভাবিতকারী উপাদান—পরিপক্বতা, প্রেরণা, স্মৃতি, কল্পনা, মনোযোগ ও আগ্রহ (মৌলিক ধারণা)।শিখন প্রক্রিয়া/কৌশল (Learning Mechanism): শ্রেণিবিভাগ ও মৌলিক বৈশিষ্ট্যসহ পরীক্ষার বিবরণ এবং শিক্ষাগত প্রয়োগ— • অনুবর্তন (Conditioning) – পাভলভ ও স্কিনার তত্ত্ব। • সমস্যা সমাধান (Problem Solving) – থর্নডাইক ও গেস্টাল্ট তত্ত্ব। • অন্যান্য প্রধান শিখন পদ্ধতির সারসংক্ষেপ—ব্রুনার, আসুবেল, ভাইগটস্কি ও বান্দুরা। বুদ্ধি (Intelligence), সৃজনশীলতা (Creativity) ও ব্যক্তিত্ব (Personality): মৌলিক ধারণা |
| ✤ Unit – II: মানসিক স্বাস্থ্য ও সুস্থতা মানসিক স্বাস্থ্য: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্ধারিত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ধারণা, মানসিক স্বাস্থ্য সমস্যার চিহ্নিতকরণের উপায়, কিশোরদের সাধারণ মানসিক সমস্যা—উদ্বেগ, চাপজনিত সমস্যা, বিষণ্নতা-সম্পর্কিত সমস্যা ও আচরণগত সমস্যা (প্রধান লক্ষণ)।সুস্থতা (Wellbeing): মনস্তাত্ত্বিক সুস্থতার ধারণা, সুস্থতা বৃদ্ধির কিছু কৌশল—মাইন্ডফুলনেস, মেডিটেশন ও অন্যান্য প্রমাণভিত্তিক রিলাক্সেশন পদ্ধতি।জীবন দক্ষতা: WHO নির্ধারিত ১০টি মূল জীবন দক্ষতার মৌলিক ধারণা। |
| Group – D (20 Marks) শিক্ষা প্রযুক্তিবিদ্যা ও শিক্ষায় পরিসংখ্যান (Educational Technology & Statistics in Education) |
| ✤ Unit – I: শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষা প্রযুক্তিবিদ্যা: ধারণা, প্রয়োজনীয়তা ও পরিধি। শিক্ষায় প্রযুক্তি (Technology in Education) এবং শিক্ষা পরিচালন প্রযুক্তি (Technology of Education)-এর মধ্যে পার্থক্য।শিক্ষা প্রযুক্তির উপাদান: হার্ডওয়্যার ও সফটওয়্যার; সিস্টেম দৃস্টিভঙ্গির ধারণা।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT): ধারণা, শিক্ষায় এর ব্যবহার, এবং শিক্ষার ডিজিটাল বিপ্লব। |
| ✤ Unit – II: শিক্ষায় পরিসংখ্যান শিক্ষায় পরিসংখ্যান: ধারণা, প্রয়োগ ও পরিসংখ্যানিক পদ্ধতি—ডেটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রাফিক্যাল উপস্থাপনা।কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ: ধারণা, ব্যবহার ও গণনার পদ্ধতি।সহগতি (Correlation): ধারণা, প্রকারভেদ এবং সহগতি গণনার পদ্ধতি—প্রোডাক্ট মোমেন্ট ও র্যাংক ডিফারেন্স পদ্ধতি। |
| Internal Assessment: 10 Marks (10 Contact Hours) শিক্ষক উপস্থিতি ও মন্তব্য সংরক্ষণ করবেন (Teacher must keep records of the attendance and remarks) |
| ডেমনস্ট্রেশন: শিক্ষক পাঠ্যসূচি থেকে একটি বিষয় দিয়ে আগে জানিয়ে দেবেন। শিক্ষার্থীরা শ্রেণিতে প্রদর্শন করবে।গ্রুপ আলোচনা (Brain Storming): শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপকে বিষয় দেবেন; ক্লাস সাইজ ও পরিস্থিতি অনুযায়ী গ্রুপ তৈরি হবে; আগে বিষয় জানানো হবে।বিতর্ক / আলোচনা: শিক্ষক শিক্ষার্থীদের পূর্বে বিষয় জানিয়ে দেবেন। ✒ শিক্ষক মন্তব্য করবেন — শিক্ষার্থীদের বিষয়বস্তুর জ্ঞান, উপস্থাপন দক্ষতা, ইন্টারঅ্যাকশন ও বডি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। |
অধ্যায় ভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন | WB HS Education Suggestion
Group – C (Marks – 10)
Unit – I শিখন ও শিখন কৌশল (Learning & Learning Machanism)
i) শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো?
ii) শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো।
iii) অপানুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি লেখ? শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব আলোচনা করো।
iv) স্কিনার বক্স কি? সক্রীয় অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি আলোচনা করো।
অথবা, অনুবর্তন কাকে বলে? শিক্ষা ক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বটি গুরুত্বসহ আলোচনা করো।
v) থর্নডাইকের শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি লেখো।
vi) অন্তর্দৃষ্টি কাকে বলে? শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো।
Group – D (Marks – 10)
Unit – II শিক্ষায় রাশিবিজ্ঞান (Statistics in Education)
i) পরিসংখ্যা বা রাশিবিজ্ঞান কাকে বলে? শিক্ষায় পরিসংখ্যানের ব্যবহারগুলি লেখো।
ii) কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে? শিক্ষায় কেন্দ্রীয় প্রবণতার প্রয়োজনীয়তা বা ব্যবহারগুলি লেখো।
iii) নিম্নলিখিত স্কোর থেকে গড়, মধ্যমমান ও ভূষিষ্টক নির্নয় করো –
| Scores | 10-19 | 20-29 | 30-39 | 40-49 | 50-59 | 60-69 | 70-79 | 80-89 | 90-99 |
| f | 1 | 2 | 4 | 6 | 13 | 5 | 7 | 7 | 5 |
iv) সহগতি কাকে বলে? সহগতির প্রকারগুলি লেখো।
v) নিম্নলিখিত তথ্য থেকে সারি পার্থক্য পদ্ধতি (Rank Difference Method)-তে সহ-সম্পর্ক সহগ গণনা করো।
| X | 44 | 23 | 40 | 9 | 16 | 20 | 65 | 24 | 16 | 47 |
| Y | 12 | 13 | 24 | 6 | 15 | 4 | 20 | 9 | 6 | 29 |
Group – C (Marks – 5)
Unit – II মানসিক স্বাস্থ্য ও সুস্থতা (Mental Health & Wellbeing)
i) মানসিক স্বাস্থ্য কাকে বলে? মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি লেখো।
ii) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নির্ধারিত মানসিক স্বাস্থ্য কি?
iii) মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণের উপায়গুলি লেখো।
iv) কৈশোর কালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি সম্পর্কে লেখো।
অথবা, কৈশোরকালে কি কি মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় সেগুলি লেখো।
v) মানসিক সুস্থতা কি? মানসিক সুস্থতার কৌশলগুলি লেখো।
vi) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নির্ধারিত ১০টি মূল জীবন দক্ষতার (Life Skills) ধারণা দাও।
Group – D (Marks – 5)
Unit – I শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষায় রাশিবিঞ্জান (Educational Technology and Statistics in Education)
i) শিক্ষা প্রযুক্তির ধারণা আলোচনা করো।
ii) শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা লেখো।
iii) শিক্ষা প্রযুক্তির পরিধি আলোচনা করো।
iv) শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদানগুলি লেখো।
v) হার্ডওয়ার এবং সফটওয়্যারের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো।
vi) শিক্ষায় তথ্য প্রযুক্তির (ICT) ব্যবহারগুলি লেখো।
–> দু’নম্বরের প্রশ্নউত্তরগুলো Pdf বইয়ের মধ্যে পাওয়া যাবে।
এই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো নিচে দেওয়া পিডিএফ বইয়ের মধ্যে পেয়ে যাবে।
দ্বাদশ শ্রেণী উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান pdf বই
এই বইটিতে WBCHSE-এর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস অনুযায়ী প্রতিটি অধ্যায় প্রশ্ন–উত্তর আকারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিষয়টি সহজে বুঝতে পারে এবং পরীক্ষার জন্য কার্যকরভাবে প্রস্তুতি নিতে পারে।
বইটির ভাষা সহজ, প্রাঞ্জল ও পরীক্ষামুখী হওয়ায় উচ্চমাধ্যমিক (4th Semester) শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত সহায়ক। নিয়মিত অধ্যয়ন করলে ধারণা পরিষ্কার হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর লেখার দক্ষতা গড়ে উঠবে।
📘 বইটি পিডিএফ (PDF) ফরম্যাটে পাওয়া যাচ্ছে।
📌 বইটির উপরে থাকা লিংক অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করলে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ওপেন হবে।
👉 সেখানে “Buy Now” অপশনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করার পর সহজেই বইটি ডাউনলোড করা যাবে।
👉 WBCHSE সেমিস্টার পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এই বইটি হতে পারে আপনার নির্ভরযোগ্য সহায়ক।
তথ্যসূত্র
- Online Source
- WB HS Education Suggestion
প্রশ্ন – শিক্ষাবিজ্ঞান কি?
উত্তর – শিক্ষাবিজ্ঞান হল একটি পদ্ধতিগত বিজ্ঞান যার মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী শিক্ষাদান করা যায়। এটি একদিকে যেমন একটি বিজ্ঞান, তেমনি অন্যদিকে একটি শিল্পও। এর মূল লক্ষ্য কেবল তথ্য বা জ্ঞান প্রদান নয়; বরং শিক্ষার্থীদের কাছে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও আচরণগত অভ্যাস কীভাবে সবচেয়ে কার্যকর ও অর্থবহভাবে পৌঁছে দেওয়া যায়, সেই প্রক্রিয়াকে পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন | 4th Semester | WB HS Education Suggestion সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
